ঢাকাMonday , 15 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানবপাচারকারী গ্রেপ্তার

Link Copied!

Human Traffickingঝিনাইদহ প্রতিনিধি : শহরের চাকলাপাড়া এলাকা থেকে বাদশা মোল্যা নামে এক মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃত বাদশা মোল্যা শৈলকুপা উপজেলার ব্যাসপুর গ্রামের আজহার আলীর ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, মালয়েশিয়ায় ভালো চাকরির লোভ দেখিয়ে বাদশা মোল্যা ঝিনাইদহের ১২ জনকে সমুদ্রপথে বিদেশে পাঠিয়েছে। এর মধ্যে সদর উপজেলার চরমুরারীদহ গ্রামের ২ জন বাড়ি ফিরেছে।
এ ঘটনায় রোববার শৈলকুপা উপজেলার বেড়বাড়ী গ্রামের গোলাম মোস্তফা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে দুপুরে শহরের চাকলাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।