ঢাকাMonday , 15 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোমার শব্দে আবারও কাঁপলো চাঁপাইনবাবগঞ্জ

Link Copied!

Bombচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বোমার বিকট শব্দে আবারও কেঁপে উঠেছে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুর। বার বার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলেও পুলিশ কার্যকরী ব্যবস্থা না নেয়ায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
সোমবার সকাল ৯টার দিকে নাশকতার উদ্দেশ্যে মজুদ করে রাখা বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটে।
এর আগেও গত ২৫ মে ওই এলাকায় একইসঙ্গে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সোমবার সকালে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাতরশিয়া গ্রামে বিএনপি কর্মী আব্দুল কাদের ও সাদিকুল ইসলামের বাড়ির মাঝামাঝি এলাকায় মাটিতে পুঁতে রাখা বোমাগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় এলাকাবাসী ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে।
নারায়ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর মো. আজিম উদ্দিন জানান, সকাল ৯টার দিকে বোমাগুলো বিস্ফোরিত হলে নবাবগঞ্জ থানাকে জানানো হয়। এ সময় নাশকতাকারীদের ধরতে প্রয়োজনে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন জানান, নাশকতার উদ্দেশ্যেই বোমাগুলো মজুদ করা হয়েছিল। ঘটনা তদন্তে এসআই খাইরুলের নেতৃত্বে পুলিশের একটি দলকে সাতরশিয়া গ্রামে পাঠানো হয়েছে।
বার বার বোমা বিস্ফোরণের বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সারওয়ার হোসেন জানান, এলাকাটি দুর্গম চর হওয়ায় পুলিশ যেতে অনেক বেগ পেতে হয়। তবে গত ২৫ মে বোমা বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার মূলহোতাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, বার বার বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ কার্যকরী পদক্ষেপ না নেয়ায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। এসব ঘটনার মূলহোতাদের পুলিশ গ্রেপ্তার করতে না পারায় একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা বেড়েই চলেছে।
নারায়ণপুর ইউনিয়নটি সীমান্তবর্তী হওয়ায় এসব নাশকতাকারীদের ধরতে প্রয়োজনে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান চালানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উল্লেখ্য, গত ২৫ মে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাতরশিয়া গ্রামে বিএনপিকর্মী আব্দুল মান্নানের বাড়ির গোয়ালঘরে থাকা বেশ কয়েকটি বোমা বিস্ফোরিত হয়।