ঢাকাSaturday , 13 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে হয়ে গেলো গুগল ডেভেলপার সম্মেলন

Link Copied!

googleতথ্যপ্রযুক্তি ডেস্ক : গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) এর  আয়োজনে দেশে অনুষ্ঠিত হলো ডেভেলপারদের সবচেয়ে বড় সম্মেলন ‘গুগল আইও রিক্যাপ বাংলাদেশ’। ১৩ এপ্রিল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক জমকালো আয়োজনদের মধ্য  এক হাজার ডেভেলপারের উপস্থিতিতে অনুষ্ঠান শেষ হয়। এই সম্মেলনে গুগলের প্রধান কার্যালয় থেকে ঘুরে আসা পাঁচজন বাংলাদেশি কমিউনিটি ব্যবস্থাপক তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।
একই দিনে রাজধানীর পাশাপাশি দেশের পাঁচটি শহরে স্থানীয় ডেভেলপাররা ছোট ছোট অনুষ্ঠান করে। ঢাকার অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করে স্থানীয় অনুষ্ঠানগুলোতে দেখানো হয়। এতে দর্শনার্থীরা সরাসরি গুগল আইও সম্মেলন উপভোগ করতে পারে।
গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) বাংলার কমিউনিটি ব্যবস্থাপক জাবেদ সুলতান জানান পিয়াস জানান, গুগল আইও হচ্ছে গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন। সারা বিশ্বের ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীরা বছরজুড়ে এই সম্মেলনটির অপেক্ষায় থাকেন। প্রযুক্তির চমকপ্রদ সব ব্যবহার দেখানো ছাড়াও গুগলের নতুন সব পণ্যের ঘোষণাও দেওয়া হয়েছে এই সম্মেলনে।
এ বছর বাংলাদেশ থেকে ৫ জন অংশ নেন এই অনুষ্ঠানে। গুগল অভিজ্ঞতা বাংলাদেশের গুগল কমিউনিটিতে বিনিময় করার জন্য আয়োজন করা হয়েছে গুগল আইও রিক্যাপ বাংলাদেশ।
নব নিযুক্ত বাংলাদেশ গুগলের কান্ট্রি মার্কেটিং কনসালট্যান্ট হাশমী রাফসানজানী  গুগল আইও রিক্যাপের মূল প্রবন্ধ তুলে ধরেন।
অনুষ্ঠানে জিবিজি বাংলার রিয়াদ হোসেন, জিডিজি ঢাকার আরিফ নেজামি, জিডিজি সোনারগাঁওয়ের আশরাফ আবির, জিবিজি সোনারগাঁয়ের সেলিম সাদমান পাঠান, জিডিজি বাংলার জাবেদ সুলতান সম্মেলনে বক্তব্য রাখেন।
এই আয়োজনে বিশেষ করে প্রাধান্য দেওয়া হয়েছে পরিধানযোগ্য গ্যাজেট, অ্যান্ড্রয়েড, ক্লাউড কম্পিউটিং, গুগল গ্লাস, গুগল ট্রান্সলেশন ইত্যাদি। গুগলের কমিউনিটি গুগল ডেভেলপার গ্রুপ এবং গুগল বিজনেস গ্রুপগুলো যৌথভাবে অংশগ্রহণ করছে।
ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, দিনাজপুর ও খুলনাতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের জন্য নানা গেইমস ও উপহার দিয়ে চাঙ্গা রাখা হয়েছিল গুগল আইও রিক্যাপ বাংলাদেশ উৎসব। এই আয়োজনে পৃষ্টপোষকতা করছে গুগল, এলিট মোবাইল এবং কখন ডট কম।