ঢাকাSaturday , 13 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইসিটি এক্সপোতে টেলিমেডিসিন

Link Copied!

ict-exproতথ্যপ্রযুক্তি ডেস্ক: প্রযুক্তির হাওয়া লেগেছে চিকিৎসা খাতেও। যোগাযোগ প্রযুক্তির সমন্বয়ে কম্পিউটার,স্মার্টফোন-ট্যাব এখন হয়ে উঠেছে স্টেথিস্কোপ।ঘরে ঘরেই এখন ডিজিটাল লাইব্রেরি ও শিক্ষক। ইতোমধ্যে চিকিৎসা ও স্বাস্থ্য খাতে চালু হয়েছে ডিজিটাল সেবা। এই সেবাকে তৃণমূলে পৌঁছে দেয়ার কৌশল এবং ভবিষ্যত নিয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে আইটিসি এক্সপোতে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৫ জুন থেকে শুরু হওয়া তিনদিনের প্রযুক্তি মেলা ও প্রদর্শনীর প্রথম দিন মিডিয়া বাজারে অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল হেলথ কেয়ার’ সেমিনার।
বিকাল ৪টা থেকে শুরু হওয়া এই সেমিনার যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন ভারতের নেপিয়ার হেলথ কেয়ার সলিউশন বিক্রয় প্রধান আজি কারুনান।
সেমিনারে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. নূরুল হক।
এতে বক্তব্য রাখবেন ডেভনেট লিমিটেড চেয়ারম্যান এ কে সাব্বির মাহমুদ সহ স্বাস্থ্য প্রযুক্তিবিদরা।
বক্তারা সেমিনারে স্বাস্থ্য সেবায় নানা ডিজিটাল সেবা তুলে ধরবেন। এছাড়া বাংলাদেশে ডিজিটার স্বাস্থ্য সেবার অগ্রগতি, কোন কোন খাতে ডিজিটাল সেবা দেয়া হচ্ছে, হার্ডওয়্যারের উন্নতি ফলে ডিজিটাল সেবা কিভাবে বাড়ছে তা তুলে ধরবেন বক্তারা।
এর বাইরে প্রযুক্তি প্রদর্শনী ও মেগা সেলের পাশাপাশি ‘হার্ডওয়্যার: চ্যালেঞ্জস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’, ‘ক্লাউড কম্পিউটিং: দি ফিউচার’,‘পাওয়ার ব্যাকআপ সলিউশন, ফিউচার টেকনোলজি’,‘ট্রান্সফরমিং এডুকেশন টু ডিজিটাল’, ‘আইসিটি ফর বেটার ম্যানজেমেন্ট’সহ ১০টির বেশি সেমিনার অনুষ্ঠিত হবে।
মিট ডিজিটাল বাংলাদেশ আহ্বানে তিন দিনের বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫ শীর্ষক দেশের সবচেয়ে বড় এই প্রযুক্তির মিলনমেলা চলবে ১৫ থেকে ১৭ জুন।