ঢাকাSaturday , 13 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সোনাবন্ধু’র কবলে পপি-পরীমনি

Link Copied!

sonabonduবিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ততম নায়িকা পপি। চলচ্চিত্রে এখন আর নিয়মিত নন। অন্যদিকে এই সময়ে সবচেয়ে ব্যস্ত নায়িকা পরীমনি। দুই সময়ের দুই নায়িকা এবার এক সঙ্গে দেখতে পাবে দর্শক। কারণ জাহাঙ্গীর আলম সুমনের পরিচালনায় ‘সোনাবন্ধু’ ছবিতে অভিনেতা ডিএ তায়েবের বিপরীতে অভিনয় করছেন এই দুই নায়িকা।
সম্প্রতি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িদে শুরু হয়েছে ‘সোনাবন্ধু’ ছবির শুটিং। এতে প্রথম দিন থেকেই ব্যস্ত সময় পার করছেন ডিএ তায়েব ও পরীমনি। তবে শুক্রবার শুটিং এ হাজির হয়েছিলেন ছবির আরেক নায়িকা পপি।
শুটিং শেষ করে পপি জানান, পরীমনি ও ডিএ তায়েবের সঙ্গে এটাই তার প্রথম কাজ। তাছাড়া ছবির চিত্রনাট্যটিও তার মনে ধরেছে। ছবিটি নিয়ে তিনি আশাবাদি।
‘সোনাবন্ধু’ ছবিটি মূলত ত্রিভুজ প্রেমের ছবি। যা সম্পূর্ণ গ্রামীণ প্রেক্ষাপটে নির্মাণ করা হচ্ছে।