বিনোদন ডেস্ক : বান্দরবার, কক্সবাজার এবং অবশম্ভাবী ঢাকায় পরিবার নিয়ে সময় কাটিয়েছেন মোশাররফ করিম। এবার পুরো পরিবার নিয়ে তিনি রাঙামাটিতে। অবশ্য ব্যক্তি মোশাররফ নয়- বলছি সেকান্দার বক্সের কথা। এবার ঈদে মোশাররফ করিম দর্শকের জন্য নিয়ে আসছেন ‘সেকান্দার বক্স এখন রাঙামাটিতে’।
কয়েক বছর ধরেই ঈদ উৎসব মানেই সিকান্দার বক্সের নিত্য নতুন গল্প আর নানা ঘটনার ঘনঘটা। গত বছর সিকান্দার বক্স গিয়েছিলেন বান্দরবানে। আর এবার ঈদের ছুটিতে তিনি যাবেন রাঙামাটি।
সাগর জাহানের রচনা ও পরিচলনায় ‘সিকান্দার বক্স এখন রাঙামাটি’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করছেন মোশাররফ করিম এবং তার স্ত্রী চরিত্রে গত বছরের মতই দেখা দেবেন শখ।
আজ থেকে শুরু হয়েছে নাটকের শুটিং। রাঙামাটির পথে বাসের মধ্যেই চলছে শুটিং। মোশাররফ করিম এবং শখ ছাড়াও নাটকে অভিনয় করছেন ফারুক আহমেদ, শাহনেওয়াজ, তৌসিফ, অ্যালেন শুভ্র, তানিয়া আহমেদ, জুঁই করিম, আহসান কবীর, তানিয়া আহমেদ প্রমুখ।

