ঢাকাSaturday , 13 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ট্রিট ডান্স নিয়ে আসছেন মাধুরী

Link Copied!

madhuri_dixitবিনোদন ডেস্ক : যা ভাবা যায়নি, তাই করে দেখালেন তিনি। শ্রদ্ধা কাপুরকে দিয়ে হিপহপ থেকে শুরু করে সব রকম নাচ করালেন বলিউডের হিট কোরিওগ্রাফার ও নির্মাতা রেমো ডিসুজা। প্রভুদেবাকে নিয়ে ‘এবিসিডি’ করার পর ছবির সিক্যুয়াল ‘এবিসিডি ২’ ছবিটিও প্রায় মুক্তির পথে। তবে এখন তার স্বপ্ন আলাদা।
‘ধাক ধাক গার্ল’ মাধুরীকে নাচাতে চান তার তালে। ক্লাসিকাল নৃত্যশিল্পী মাধুরী এবার রোমের ইশারায় নাচবেন হিপহপ, ওয়স্টার্ন এবং স্ট্রিট ডান্স। তবে এখানেই শেষ নয়, তার সঙ্গে হৃত্বিক রোশন নাচবেন শুদ্ধ শাস্ত্রীয়। এবার হৃত্বিক ও মাধুরী কে নিয়ে ছবি তৈরির কথা ভাবছেন রেমো ডিসুজা।
কান কথায় শোনা যাচ্ছে, রেমোর সেই ছবিতে হৃতিকের নায়িক হিসেবে থাকবেন কোনও হলিউড সুন্দরী। এছাড়া কোরিওগ্রাফার পরিচালিত হলেও সেই ছবি হবে পুরোপুরি অ্যাকশনধর্মী। তার এই ‘ড্রিম প্রোজেক্ট’ বেশ বড়সড় আকারের হবে বলে জানা গিয়েছে। এমন কথাও বাতাসে ভাসছে, ছবিতে রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনও চেনা ঘরানা থেকে বেরিয়ে এসে নাচবেন রেমোর তালে।