ঢাকাSaturday , 13 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাচ্চাদের আয়া হবেন ব্রিটনি!

Link Copied!

britneyবিনোদন ডেস্ক : বছরের পর বছর আপামর ভক্তকে মজিয়ে রেখেছেন তার সুরের মায়াজালে। গায়িকা হিসেবে স্বনামধন্য তিনি। তবে খামখেয়ালি আচরণ, বিতর্কিত কর্মকান্ড ও বেফাঁস মন্তব্যের জন্যও কম সমালোচিত নয়। এবার তার নতুন আবদার- ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির সন্তানদের আয়া হতে চান ৩৩ বছর বয়সী এ পপ সেনসেশন।
সম্প্রতি নিজ মুখেই এ কথা সংবাদমাধ্যমে বলেছেন ব্রিটনি। ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনার প্রেম হলিউডে প্রবাদতুল্য- ভক্তরা এ জুটির নাম দিয়েছে ব্র্যাঞ্জেলিনা। আর তাদের সন্তানরাও কম বিখ্যাত নয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দত্তক নেওয়া চার ছেলে মেয়ে এবং নিজেদের দুই ছেলেমেয়ে- মোট ছয় সন্তানকে নিয়ে ব্র্যাঞ্জেলিনার পরিপূর্ণ সংসার। তাদের ভালোবাসা ও আন্তরিক সম্পর্ক এযুগের আদর্শ পরিবারের খেতাব পেয়েছে।
হয়তো এমন আদর্শ পরিবারের প্রতি ভালোবাসা থেকেই পিট-জোলির বাচ্চাদের আয়া হতে চাইছেন ব্রিটনি। মার্কিনি এই পপস্টার বলেছেন, ‘ব্র্যাডের সঙ্গে এক বার দেখা হয়েছিল। কিন্তু পুরো পিট পরিবারের সঙ্গে দেখা করার ইচ্ছা রয়েছে। ১৩ বছরের ম্যাডক্স, ১০ বছরের প্যাক্স, ৯ বছরের জাহারা, ৮ বছরের শিলো এবং বছর ছয়েকের জমজ নক্স এবং ভিভিয়ানের আয়া হতে চাই।’
কিন্তু একজন আয়া তো দিনের ২৪ ঘন্টাই দায়িত্ব পালন করেন। ব্যস্ত ক্যারিয়ার এবং নিজের সন্তানদের সামলে কিভাবে আয়া হতে চান তিনি? উত্তরে ব্রিটনির চট্জলদি কথা- ‘মজা করে’।