ঢাকাSaturday , 13 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেলের কাছে বেলজিয়ামের হার

Link Copied!

bale-2স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের হয়ে নিজের ৫০তম ম্যাচকে স্মরণীয় করে রাখলেন গ্যারেথ বেল। এই রিয়াল মাদ্রিদ তারকার একমাত্র গোলে ইউরো ২০১৬- এর বাছাইপর্বে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে গ্রুপে শীর্ষস্থানে উন্নীত হয়েছে ওয়েলশ।
সদ্য শেষ হওয়া ইউরোপিয়ান মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে অফ-ফর্মের কারণে দর্শকদের ‘দুয়োধ্বনি’ শুনতে হয় গ্যারেথ বেলকে।  তবে দেশের হয়ে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ এক গোল করে আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরো কাপে ওয়েলশের খেলার সম্ভাবনা উজ্জ্বল করেন তিনি।
ঘরের মাঠ কার্ডিফ সিটিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে তেমন একটা প্রভাব বিস্তার করতে পারেননি গ্যারেথ বেল। তবে ২৫ মিনিটে প্রতিপক্ষের ভুলে গোল করে দলকে জয় উপহার দেন তিনি।
বেলজিয়ামের রোমা তারকা রাদজা নেইনগাওলানের ভুলে বল পেয়ে আলতো শটে গোল করেন বেল। ডি বক্সের ভেতর থেকে হেড করে নেইনগাওলান বল দিতে চেয়েছিলেন গোলরক্ষক থিয়াবো কুর্তোয়াকে। তবে গোলরক্ষকের একটু সামনে থাকা বেলকে হয়তো লক্ষ্য করেননি নেইনগাওলান। উড়ন্ত বলকে বুক দিয়ে থামিয়ে আলতো শটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন এই রিয়াল তারকা।
এরপর বাকি সময়টুক আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও আর কোনো দল গোলের দেখা পায়নি। তবে থিয়াবো কুর্তোয়া দুর্দান্ত কয়েকটি সেভ না করলে হয়তো আরো বড় ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হতো বেলজিয়ামকে।
এই জয়ের ফলে আগামী বছরের ইউরো বাছাইপর্বের ম্যাচে গ্রুপ ‘বি’ তে শীর্ষে উঠে এসেছে গ্যারেথ বেলের ওয়েলশ। অন্যদিকে ওয়েলশের কাছে পরাজয়ের ফলে বেলজিয়ানরা তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে।