ঢাকাFriday , 12 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাউজিংয়ের গতি বাড়াতে নতুন ফিচার

Link Copied!

google1তথ্যপ্রযুক্তি ডেস্ক : শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে। ক্রোম এবং অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এখন থেকে স্লো কানেকশনেও দ্রুত গতিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। খুব শিগগিরই এই সেবা মিলবে ভারত ও ব্রাজিলে। এই দুই দেশে ইন্টারনেটের গতি অপেক্ষাকৃত কম।
গুগল জানিয়েছে, কিছু কিছু দেশে ইন্টারনেটের গতি কম। ফলে ইন্টারনেটের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। কিংবা কোনো তথ্য খুঁজতে গেলে স্লো কানেকশনের কারণে ভোগান্তিতে পরতে হয়। এসব কথা চিন্তা করে নতুন ফিচারটি চালু করা পরিকল্পনা নেয়া হয়েছে।
সাইডওয়াক ল্যাবে তৈরি এই সেবাটি গত মাসে ইন্দোনেশিয়ার চালু করা হয়েছে। এই ফিচার ব্যবহারে ইন্টারনেটের গতি কম হলোও স্বাচ্ছন্দে ব্রাউজ করা যাবে। কমে যাবে ডাটা ব্যবহারের খরচও।
গুগলের সার্চ ইঞ্জিনের প্রোডাক্ট ম্যানেজার হিরোতো টকুসেই একটি ভিডিও বার্তায় বলেন,‘আমরা বিশ্বাস করি সবারই অধিকার রয়েছে সহজে ইন্টারনেট ব্যবহার করার। কিছুকিছু দেশে ইন্টারনেটের গতি ধীর এবং ডাটা ইউজের খরচও বেশি। এসব কথা চিন্তা করে নতুন ফিচারটি চালু করা হলো।
স্মার্টফোন ব্যবহারকারীরা এখন থেকে ক্রোম এবং অ্যানড্রয়েড ব্রাউজারে ধীর গতির ইন্টারনেট সংযোগেও দ্রুত ব্রাউজিং করতে পারবেন। এটা ব্যবহারের জন্য প্রথমে সার্চ অপশনে গিয়ে কোনো কিওয়ার্ড  লিখে সার্চ দিতে হবে।  এরপর লিংক দেখালে সেটি নতুন ফিচারটি দিয়ে চালু করতে হবে।