ঢাকাFriday , 12 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন শিল্পীর সন্ধানে তৌসিফ

Link Copied!

Toushifবিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে নিজের সুর ও সংগীতায়োজনে একটি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী ও সংগীতপরিচালক তৌসিফ। অ্যালবামে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের সঙ্গে থাকছে নতুন কণ্ঠশিল্পীদের গানও। আগ্রহীরা আগামী ১৫ জুন পর্যন্ত নিজের কণ্ঠ তৌসিফের ফেসবুকে পাঠাতে পারবে।
এ প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘আমিও একসময় নতুন ছিলাম। গান নিয়ে নতুনদের স্বপ্নটা কেমন থাকে তা আমি অনুভব করি। তাই নতুনদের সুযোগ দেওয়ার জন্যই আমার এই উদ্যোগ। আশাকরি এই অ্যালবামের মাধ্যমে বাংলাদেশের সংগীতাঙ্গনে কিছু প্রতিভাবান নতুন মুখ উপহার দিতে পারবো।’
উল্লেখ্য, ঈদে তৌসিফ নিজের নতুন একক অ্যালবামও প্রকাশ করবেন। ইতিমধ্যে অ্যালবামের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরি অ্যালবামের সবগুলো গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হবে।