ঢাকাFriday , 12 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কঙ্গনা এবার সিনেমাটোগ্রাফার!

Link Copied!

Kangana-Ranautবিনোদন ডেস্ক : সিনেমাটোগ্রাফার কঙ্গনা রাণাওয়াত! হ্যাঁ, ঠিকই শুনছেন। তবে অভিনয় ছেড়ে দিয়ে পাকাপাকিভাবে ক্যামেরার পিছনে চলে যাননি তিনি। সিনেমাটোগ্রাফার হিসেবে শুট করে ফেললেন ‘কাট্টি বাট্টি’ ছবিতে তার নিজের অভিনীত একটি দৃশ্য।
ইমরান খানের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় কঙ্গনা নিজের হাতে ক্যামেরা ধরে সাতমিনিটের ‘আনকাট’ এই দৃশ্য শুটিং করেন। নিখিল আদভানী পরিচালিত এই ছবিতে ঘনিষ্ট এই দৃশ্যটির শুটিঙের সময় অভিনেতারা ছাড়া সেটে আর কারোর থাকার অনুমতি ছিল না। কঙ্গনা বলেন ‘চিত্রনাট্যের প্রয়োজনেই আমি নিজে ক্যামেরা নিয়ে এই আনকাট দৃশ্যটির শুটিং করেছি, একজন পরিচালক যদি তার অভিনেতার প্রতি যথেষ্ট বিশ্বাস ও আস্থা রাখেন, তবে তার জন্য অভিনেতাও সব করতে পারেন। নিখিল হলেন এরকমই একজন পরিচালক’।
আর এই প্রসঙ্গে কী বলছেন তার পরিচালক? নিখিল আদভানীর কথায় ‘দৃশ্যটিতে দেখান হয়েছে কঙ্গনা অভিনীত চরিত্রটি একটি আইপ্যাডের সাহায্যে ইমরানকে শুট করছে, আমি চেয়েছিলাম দৃশ্যটিকে যথাসাধ্য স্বতস্ফুর্ত দেখাতে, তখন সিনেমাটোগ্রাফার তুষারই আমাকে পরামর্শ দিয়েছি কঙ্গনা নিজেই শুট করলে ভাল হবে’।
বলিউডের ‘কুইন’ তার ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ নিয়ে বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার পর ঝুলি থেকে আর কী কী চমক দেখাতে পারেন- সেটাই দেখার বিষয়।