ঢাকাFriday , 12 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্তানদেন জন্য দ্বীপ কিনছেন ব্র্যাঞ্জেলিনা

Link Copied!

Angelina-Jolieবিনোদন ডেস্ক : সন্তান তাদের কম নয়। একে একে ছয় সন্তানের জনক জননী হলিউডি সুপারস্টার দম্পতি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি। আর ছেলেমেয়েরা সবাই যেন একসঙ্গে নিশ্চিন্তে খেলতে পারে, তাই জন্য ৪৭ লক্ষ মার্কিন ডলারে একটি দ্বীপ কেনার সিদ্ধান্ত নিয়েছেন ব্র্যাঞ্জেলিনা।
নীল জলে ঘেরা গ্রিসের একটি দ্বীপ গাইয়া, অ্যাঞ্জেলিনার খুবই পছন্দের। ৪৩ একর জমির এই প্রাইভেট প্রপার্টিতে নিজেদের মতো করে পারিবারিক ‘ড্রিম ভ্যাকেশন’ কাটাতে তাই এই আইল্যান্ডটি কিনতে চলেছেন তারকা দম্পতি।
শিলোহ নওভেল জোলি-পিট, প্যাক্স থিয়েন জোলি-পিট, ভিভিয়ান মার্চেলিন জোলি-পিট, ম্যাক্স লিওন জোলি-পিট, ম্যাডক্স শিভান জোলি-পিট এবং জাহারা মার্লে জোলি-পিট- এই ছয় ছেলেমেয়েকে নিয়ে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনার সংসার। বিশ্বের নানা প্রান্ত থেকে একটি করে শিশু দত্তক নিয়ে খুব সুন্দর এক ‘আন্তর্জাতিক’ পরিবার তৈরি করেছেন তারা।