ঢাকাFriday , 12 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৫১ করে আউট মুরালি বিজয়

Link Copied!

vijaayস্পোর্টস ডেস্ক : টেস্টের প্রথম দিন সেঞ্চুরি তুলে নিয়েছেন শেখর ধাওয়ান। দ্বিতীয় দিন বৃষ্টির কারণে কোনো বল মাঠে না গড়ানোর তার ওপেনিং সঙ্গী মুরালি বিজয়ের সেঞ্চুরির ক্ষণটা একটু বিলম্বিত হলো। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিন ৮৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামা মুরালি বিজয় শুক্রবার দিনের প্রথম আধা ঘণ্টায় নিজের কাঙ্খিত সেঞ্চুরি তুলে নিলেন। তাইজুল ইসলামের বলে পয়েন্ট অঞ্চল দিয়ে চার মেরে তিনি তিন অঙ্কের কোটা স্পর্শ করেন।
ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করতে মুরালি বিজয় ২০১ বল খেলেন। ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে তিনি তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন। তার সঙ্গী ধাওয়ান ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির লক্ষ্যে খেলতে নামলেও ১৭৩ রান করে সাকিবের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন।
শেখর ধাওয়ানের মতো মুরালি বিজয়ও ডাবল সেঞ্চুরির দেখা পাননি। ১৫১ রান করে সাকিব আল হাসানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ২৭২ বলে ১৫১ রানের নান্দনিক ইনিংস উপহার দেন এই ভারতীয় ব্যাটসম্যান।
সর্বশেষ ৯ ইনিংসে মুরালি বিজয় ২টি সেঞ্চুরির পাশাপাশি ৪টি হাফ সেঞ্চুরি করেন। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে গেল বছরের ডিসেম্বরে পরপর দুই ইনিংসে ৯৯ ও ১৪৪ রানের দুটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। সর্বশেষ ৫ টেস্টেই তিনি ৫০ বা ততোর্ধ্ব ইনিংস উপহার দেন।