ঢাকাFriday , 12 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাব্রিগাসের নৈপূণ্যে স্পেনের জয়

Link Copied!

febregasস্পোর্টস ডেস্ক : সেস ফ্যাব্রিগাসের অসাধারণ নৈপূণ্যে প্রীতি ম্যাচে কোস্টারিকাকে হারিয়েছে স্পেন। বৃহস্পতিবার সফরকারী কোস্টারিকাকে ২-১ গোলে পরাজিত করে দেল বস্কের দল।
বৃহস্পতিবার খেলার ষষ্ঠ মিনিটের মাথায় ইয়োহান ভেনেগাস গোল করে স্প্যানিশদের ‘স্তব্ধ’ করে দেয়। তবে দুই মিনিট পর স্বাগতিকদের সমতায় ফেরান প্যাকো আলক্যাসার। ৩০ মিনিটে দেল বস্কের দলের হয়ে জয়সূচক গোলটি করে সেস ফ্যাব্রিগাস।
জাভি হার্নান্দেজ ও জাভি আলানসোর অবসরের পর স্পে দলে যেই শুন্যতা তৈরি হয়েছে সেটি পূরণ করার লক্ষ্যে কোস্টারিকার বিপক্ষে অ্যালিক্স ভিদালকে প্রথমবারের মতো জাতীয় দলের সুযোগ দেন দেল বস্ক। তবে রক্ষণের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে সফরকারীরা খেলার ষষ্ঠ মিনিটের সময় এগিয়ে যায়।
কোস্টারিকার আর্সেনাল স্ট্রাইকার জোয়েল ক্যাম্পবেল লেফট উইং থেকে ফাঁকায় থাকা ভেনেগাসকে দারুণ এক পাস দেন। গোল করে দলকে এগিয়ে নিতে ভুল করেননি ভেনেগাস।
দুই মিনিট পর ফ্যাব্রিগাসের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোলরক্ষক কেইলর নাভাসকে পরাস্ত করে স্পেনকে সমতায় ফেরান আলক্যাসার। ফ্যাব্রিগাসের ভলিতে ডি বক্সের ভেতরে পেয়ে যান আলক্যাসার। দারুণ শটে গোল করে দলকে সমতায় ফেরান এই ভ্যালেন্সিয়া তারকা।
এরপর ৩০ মিনিটে দারুণ এক বোঝাপড়ায় দলের হয়ে জয়সূচক গোলটি করেন সেস ফ্যাব্রিগাস। ভিদাল ও দানি কারভাহালের পা ঘোরে নলিতো বল পেয়ে ফাঁকায় থাকা ফ্যাব্রিগাসের দিকে বল বাড়িয়ে দেন। ডি বক্সের ভেতরে থেকে গোল করতে ভুল করেননি এই চেলসি তারকা।
দ্বিতীয়ার্ধে কোস্টারিকার গোলররক্ষক কেইলর নাভাক দুর্দান্ত কয়েকটি শট রুখে দেন। দারুণ দক্ষতায় সার্জিও র‌্যামোস ও স্যান্তি কারজোলাকে গোলবঞ্চিত করেন এই রিয়াল গোলরক্ষক। এছাড়া স্প্যানিশ ডিফেন্ডার মার্ক বারত্রা পেনাল্টি বক্সের ভেতরে গোল করার দারূণ এক সুযোগ পেয়েও নষ্ট করেন।
এই জয়ের ফলে আগামী রোববার ইউরো বাছাইপর্বের ম্যাচে বেলারুশের বিপক্ষে স্বস্তি নিয়েই মাঠে নামতে পারবে দেল বস্কের দল। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া স্পেন গ্রুপ ‘সি’তে শীর্ষে থাকা স্লোভাকিয়ার চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে রয়েছে।