নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) বার্ষিক প্রতিবেদন-২০১৪ রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খানের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিবেদন পেশ করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১৪ সালের এ প্রতিবেদনে দুদকের ছয়টি অনুবিভাগের সব কার্যক্রম তথা কর্মপরিকল্পনা, প্রাপ্ত অভিযোগের অনুসন্ধান, মামলা, চার্জশিট, অব্যহতি এবং প্রতিরোধ সংক্রান্ত সব তথ্য তুলে ধরা হয়েছে। দুদকের এ প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চপ্পু, কমিশনার (অনুসন্ধান) ড. নাসির উদ্দীন আহমেদ ও দুদক সচিব মো. মাকসুদুল হাসান খান।

