ঢাকাThursday , 11 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পতন ধারায় সপ্তাহ শেষ

Link Copied!

dseঅর্থনৈতিক প্রতিবেদক : আগের দিন সূচক ঊর্ধ্বমুখি থাকলেও একদিনের ব্যবধানে সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতন ধারায় লেনদেন শেষ হয়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে। উভয় পুঁজিবাজারে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪১ দশমিক ৫৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫১৫ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক ১৫ দশমিক ২৯ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৪ দশমিক ৩০ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৬ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৯ দশমিক ২২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৫০ কোটি ৬৭ লাখ টাকা; যা আগের দিনের চেয়ে ৭১ কোটি টাকা কম। বুধবার ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৫২১ কোটি ৮৮ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানির শেয়ারের মধ্যে বেড়েছে ৮৬টি, কমেছে ১৮৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৩১ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৮ হাজার ৪৬৭ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ১ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ১৯ দশমিক ৪০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩ হাজার ৯২৬ দশমিক ৩১ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৪ দশমিক ১০ পয়েন্ট কমে ৯৮৮ দশমিক ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসই ৩০ সূচক ৬৩ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৯৮ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৫ কোটি ৪৩ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে বেড়েছে ৬৪টি, কমেছে ১৪৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর।