ঢাকাThursday , 11 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা-আড়াইটা

Link Copied!

bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : আসন্ন পবিত্র রমজান মাসে ব্যাংকের লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এ সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন হবে সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
বুধবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারির মধ্য দিয়ে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকগুলোকে এ সময়সূচি অনুযায়ী ব্যাংক লেনদেন পরিচালনার নির্দেশ দিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বাদে অন্যান্য দিনগুলিতে কর্মকর্তা-কর্মচারীরা সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস করবে। তবে লেনদেন হবে সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
এতে যোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা ১৫ মিনিট পর্যন্ত বিরতির সময় নির্ধারণ করা হয়েছে। রমজান মাস শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে।
প্রসঙ্গত, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে ১৮ জুন রোজা শুরু হবে।