ঢাকাThursday , 11 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানবপাচার রোধে কঠোরতম অবস্থানে থাই সরকার

Link Copied!

prayuth-chan-ochaআন্তর্জাতিক ডেস্ক : সর্বশেষ ভাষণে আবারও মানবপাচার রোধে কঠোরহস্ত অবস্থান ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করলেন থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচা। সামরিক বাহিনীর সাবেক প্রধান প্রায়ুথ জানান, তার সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে এবং তার জন্যে সম্ভাব্য সবরকম কঠোর পথেই হাঁটতে প্রস্তুত আছে।
এ সপ্তাহের ৫ জুন মানবপাচারোধে জাতীয় দিবস পালন করেছে থাইল্যান্ড। ঐ দিনের প্রতিশ্রুতিকে আরও তৎপরতার পথে এগিয়ে দিলো প্রধানমন্ত্রীর ভাষণ এমনটাই মনে করছেন সে দেশের প্রাজ্ঞেরা।
জানা যায় যুক্তরাষ্ট্র মানবপাচার রোধে তৎপর দেশগুলো যে কর্মকাণ্ড পরিচালনা করে থাকে তার বিচারে তৈরি তালিকায় থাইল্যান্ডের অবনমন ঘটেছে। থাইল্যান্ডের সঙ্গে অবনমন ঘটেছে ইরান এবং উত্তর কোরিয়ার।
এর আগে মে মাসে মানবপাচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ঘোষণা করেছিলেন প্রায়ুথ চ্যান ওচা যখন থাই সীমান্তেেএকাধিক গণকবর আবিষ্কৃত হলো এবং মানবপাচারের বিশাল এবং শক্তিশালী সিন্ডিকেটগুলো একের পর বেরিয়ে আসতে শুরু করলো।
প্রায়ুথের ভাষ্য থাইল্যান্ডের মানুষ তার সঙ্গে আছে। এবং এ বিষয়ে সামগ্রিক নাগরিক আন্দোলন গড়ে তুলতে মোটেও বেগ পেতে হবে না দেশটির প্রশাসনকে। যদি সীমান্তবর্তী একাধিক গ্রামের সমস্ত মানুষের মানবপাচারে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে সন্দেহাতীতভাবে।