ঢাকাWednesday , 10 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুক্রবার সার্ক ফিন্যান্স গভর্নরস সিম্পোজিয়াম

Link Copied!

Banladesh Bankঅর্থনৈতিক প্রতিবেদক : আগামী শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সার্ক ফিন্যান্স গভর্নরস সিম্পোজিয়াম। ওইদিন সকাল সাড়ে ৯টায় হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান এ সিম্পোজিয়ামের উদ্বোধন করবেন।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নেপাল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. চিরঞ্জীব নেপালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী।
এছাড়া একই দিন ৩০তম সার্ক ফিন্যান্স গ্রুপ মিটিং এবং পরের দিন শনিবার ৪৪তম এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বোর্ড অব ডিরেক্টরস সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিন সকাল সাড়ে ৯টায় হোটেল সোনারগাঁওয়ে আকুর ডিরেক্টরস সভায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সংস্থাটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান।
সভায় পরবর্তী মেয়াদে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচন এবং ২০১৬ সালের বোর্ড মিটিং এর স্থান নির্ধারণ করা হবে।
গভর্নরস সিম্পোজিয়াম ও এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বোর্ড অব ডিরেক্টরস সভায় ভারত, পাকিস্তান, ইরান ও ভূটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ শ্রীলংকা, নেপাল, মায়ানমার ও আফগানিস্তানের ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নিবেন।