ঢাকাWednesday , 10 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ. কোরিয়ায় মার্সে মৃতের সংখ্যা বেড়ে ৯

Link Copied!

march-virausআন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রোম সংক্ষেপে মার্স ভাইরাসে আরো দু’জন মারা গেছে। এ নিয়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ন’য়ে গিয়ে দাঁড়ালো।
বুধবার দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, মার্স ভাইরাসে আক্রান্ত আরো দুইজন মারা গেছেন। ফলে এই ভাইরাসে মোট নয় জন প্রাণ হারালো। এছাড়া দেশটিতে নতুন করে আরো ১৩ জন মার্সে আক্রান্ত হয়েছে। এর ফলে দেশটিতে এই রোগে মোট আক্রান্তের সংখ্যা ১০৮য়ে গিয়ে দাঁড়ালো। মধ্যপ্রাচ্যের বাইরে মার্সের এটিই সবচেয়ে বড় প্রাদুর্ভাবের ঘটনা।
এদিকে এ ভাইরাস আরো দু জন মারা যাওয়ার খবর প্রকাশিত হওয়ার পর নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট পার্ক জিউন হাই। আগামী রোববার তার এ সফরে যাওয়ার কথা ছিল।
মার্স ভাইরাসের সংক্রামণ ঠেকাতে দেশটিতে ২২শয়ের বেশি স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। এর বিস্তার রোধে মঙ্গলবার থেকে সিউলের সঙ্গে যৌথভাবে কাজ শুর করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।