অর্থনৈতিক প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে টানা দুইদিন নিম্নমুখি ধারা অব্যাহত থাকার পর বুধবার তা ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। এদিন ডিএসইতে সূচক ও লেনদেন সামান্য বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বাড়লেও লেনদেন কিছুটা কমেছে। তবে উভয় পুঁজিবাজারে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪২ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৬ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক ২১ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৯ দশমিক ৬০ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১১ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬ দশমিক ১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫২১ কোটি ৮৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৪ কোটি টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি টাকা। বুধবার লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানির শেয়ারের মধ্যে বেড়েছে ১৯৯টি, কমেছে ৯০টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৪২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫০১ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ৩ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১ দশমিক শূণ্য ৬ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৬৭ দশমিক শূণ্য ৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৩০ দশমিক ৪৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৮ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৩ দশমিক ১০ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৪ দশমিক শূণ্য ৮ পয়েন্ট বেড়ে ৯৯২ দশমিক ৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৫ কোটি ২৪ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৩৬টি, কমেছে ৮৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর।

