ঢাকাWednesday , 10 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে আরো কয়েক শ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

Link Copied!

obamaআন্তর্জাতিক ডেস্ক : ইরাকের আনবার প্রদেশে একটি নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পায়তারা করছে ওবামা প্রশাসন। এ কারণে তারা সেখানো আরো কয়েকশ সেনা পাঠানোর পরিকল্পনা করছে। এসব মার্কিন সেনা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ এবং পরামর্শ দেবে। মঙ্গলবার সংবাদ সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।
অবশ্য সেনা পাঠানোর এ পরিকল্পনাটি প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদন পেলেই চূড়ান্ত করা হবে। ইরাকের সুন্নি অধ্যুষিত আনবার প্রদেশটি বর্তমানে আইএসের দখলে রয়েছে। গুরুত্বপূর্ণ এই প্রদেশটি পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরাকি সেনারা। জিহাদিদের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি বাহিনীর শক্তি বৃদ্ধির জন্যই জন্যই সেখানে নতুন করে আরো মার্কিন সেনা পাঠানোর চিন্তা ভাবনা চলছে।