ঢাকাWednesday , 10 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে ভারতীয় অভিযানে শতাধিক বিচ্ছিন্নতাবাদী নিহত

Link Copied!

hamlaআন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার মণিপুরের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের দুই কিলোমিটার অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের  বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ভারতীয় সেনা এবং বিমান বাহিনী। ৪৫ মিনিটের ওই অভিযানে শতাধিক বিদ্রোহী নিহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
সীমান্তের ওপারে নোকলাকে এনএসসিএন’র (খাপলাং)একটি ঘাঁটি এবং মণিপুরের উখরুল জেলার সীমান্ত বরাবর কেওয়াইকেএলের একটি ঘাঁটিতে এ অভিযান চালানো হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার ওই এলাকায় চক্কর দেয় এবং মেশিনগান থেকে গুলি ছুঁড়তে থাকে। সীমান্তের ওপারে অবস্থিত বিদ্রোহীদের ঘাঁটিতে আঘাত করার জন্য হেলিকপ্টারগুলো মিয়ানমার সীমান্তে ঢুকেছিল। বিশেষ বাহিনী হিসেবে পরিচিত ইন্ডিয়ান প্যারা রেজিমেন্টের সৈন্যরা এই অভিযান চালায় বলে বিশ্বস্ত কয়েকটি সূত্র জানায়। মিয়ানমার সীমান্তে সম্ভবত এটাই ভারতীয় সেনাদের প্রথম অভিযান।
এদিকে টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারতীয় সেনাদের ওই হামলা এতটাই নির্ভুল ছিল যে, এ থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগই পায়নি বিচ্ছিন্নতাবাদীরা। এছাড়া সেনাদের ওপর পাল্টা হামলা চালানারও ফুসরৎ পায়নি তারা। বিদ্রোহীদের তরফ থেকে একটি গুলি ছোড়ার শব্দ পাওয়া যায়নি। এ ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহীদের বিরুদ্ধে ভারতীয় সেনাদের কমান্ডো অভিযান শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর মিয়ানমার সরকারকে এ বিষয়ে জানায় ভারত। এর আগে ওই গোষ্ঠীর হামলায় গত কয়েক সপ্তাহে ৩০ সেনা প্রাণ হারিয়েছিল। মঙ্গলবার স্থানীয় সময় সকাল তিনটায় অভিযান শুরু হয় বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। অভিযান শেষ হওয়ারও কয়েক ঘণ্টা পর ইয়াংগুন সরকারকে ঘটনাটি অবহিত করেন সেখানকার ভারতীয় রাষ্ট্রদূত। অভিযান শেষে ভারতীয় কমান্ডো সেনারা নিরাপদে নিজ ভূখণ্ডে ফিরে আসে। আইএএফ চপার এবং ড্রোন তাদের সহায়তা দিয়েছিল।
তবে এটি একটি পূর্ব পরিকল্পিত অভিযান বলেই মনে হচ্ছে। এ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর ‘টাইমস অব ইন্ডিয়াক ‘ জানিয়েছেন, ‘এই অভিযান সেসব প্রতিবেশী দেশগুলোর জন্য একটি বার্তা-যারা সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে থাকে।’ ভারত ভবিষ্যতে প্রতিবেশীদের সীমান্তে এ ধরনের আরো অভিযান পরিচালনা করবে বলেও তিনি জানিয়েছেন।