ঢাকাWednesday , 10 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মূল্যস্ফীতির হার কমেছে খাদ্যপণ্যে বেড়েছে খাদ্যবহির্ভূত পণ্যে

Link Copied!

sobji1অর্থনৈতিক প্রতিবেদক : চলতি অর্থবছরের মাসওয়ারি এপ্রিল মাসের তুলনায় মে মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার কমেছে কিন্তু বেড়েছে খাদ্যবহির্ভূত পণ্যে। এপ্রিল মাসে মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৪৮ শতাংশ এবং মে মাসে তা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৩ শতাংশ।
অন্যদিকে একই সময়ে এপ্রিলে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ০৮ ভাগ, মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৪ শতাংশ। তবে সাধারণ মূল্যস্ফীতি হার কমেছে। এপ্রিলে ছিল ৬ দশমিক ৩২ শতাংশ, মে মাসে কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৯ শতাংশ।
বুধবার দুপুরে আগারগাঁও শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেয়া মে মাসের ভোক্তার মূল্য সূচক (সিপিআই) এর হাল নাগাদ তথ্য তুলে ধরে পরিকল্পনা মন্ত্রণালয়।
মুস্তফা কামাল বলেন, আগে রোজা বা বাজেট আসলে জিনিসপত্রের দাম বাড়তো। এবার সেটা দেখা যাচ্ছে না। আশা করব আর মূল্যস্ফীতির এ হার ধরে রাখতে। তেল , ডাল ও চালের দাম কমায় খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার কমেছে।
তিনি বলেন, গ্রামে মে মাসের সাধারণ মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৮৪ শতাংশ। খাদ্যপণ্যে ৫ দশমিক ৬৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যে ৬ দশমিক ১৪ শতাংশ। শহরগুলোতে সাধারণ মূল্যস্ফতির হার ৬ দশমিক ৮৭ শতাংশ। খাদ্যপণ্যে ৭ দশমিক ৫৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যে ৬ দশমিক ১৪ শতাংশ।