ঢাকাWednesday , 10 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিজড়াদের এসএমই ঋণ দেয়ার নির্দেশ

Link Copied!

Hijraনিজস্ব প্রতিবেদক : তৃতীয় লিঙ্গ (হিজড়া), প্রতিবন্ধী, দেশের সুবিধাবঞ্চিত নারী উদ্যোক্তা এবং রাখাইনসহ সব উপজাতি উদ্যোক্তাদের এসএমই খাতের আওতায় ব্যাংকগুলোকে ঋণ বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পক্ষ থেকে জারিকৃত এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে এসএমই কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে আর্থিক অন্তর্ভূক্তিমূলক কার্যক্রমের সুফল প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে তৃতীয় লিঙ্গ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত সম্প্রদায়, প্রতিবন্ধী, দেশের সুবিধাবঞ্চিত নারী উদ্যোক্তা এবং রাখাইনসহ সব উপজাতি উদ্যোক্তাদের এসএমই খাতের আওতায় ঋণ বিতরণের কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদেরকে নির্দেশ প্রদান করা হলো।
উল্লেখ্য যে, এ ঋণ বাংলাদেশ ব্যাংকের এসএমই ঋণ নীতিমালা ও কর্মসূচির আওতায় সরাসরি অথবা এনজিও লিংকেজের মাধ্যমে গ্রাহক পর্যায়ে বিতরণ করা যাবে।
সার্কুলারে আরো বলা হয়, বিতরণকৃত ঋণ অত্র বিভাগ কর্তৃক জারিকৃত সার্কুলারে বর্ণিত শর্তাবলী পরিপালন সাপেক্ষে প্রযোজ্য ক্ষেত্রে অত্র বিভাগ কর্তৃক পরিচালিত বাংলাদেশ ব্যাংক ফান্ড/নতুন উদ্যোক্তা তহবিল/ইসলামি পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় পুনঃঅর্থায়নযোগ্য মর্মেও বিবেচিত হবে।