ঢাকাTuesday , 9 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১ মাসের মধ্যে ফিরে আসবে সাগরে ভাসমানরা

Link Copied!

manনিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সাগরে আটকে পড়া বাংলাদেশি অভিবাসীদের এক মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ লক্ষ্যে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আটককৃতদের নাগরিকত্ব যাচাইয়ের কাজ চলছে।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির বেগম নুর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘বিদেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে মন্ত্রণালয় সব সময় ব্যবস্থা নেয়। এর অংশ হিসেবে আগামী এক মাসের মধ্যে সাগরে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে।’
তিনি জানান, আটকে পড়াদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মিশনগুলো নিয়ে যৌথভাবে চেষ্টা চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় কনস্যুলার অ্যাকসেস এর মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের সাক্ষাৎকার গ্রহণ করে তালিকা তৈরির কাজ করছে। একই সঙ্গে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া সম্পন্নকরণ, ট্রাভেল পারমিট ইস্যু ও প্রত্যাবাসন কাজ করছে।
সংসদ সদস্য মো. আবদুল্লাহ’র অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘বিশ্বের বিভিন্ন দেশের জেলে প্রায় ৭ হাজার বাংলাদেশী নাগরিক আটক রয়েছে। তবে এ সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে।’
তিনি বলেন, ‘বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশনগুলো প্রতিনিয়ত সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে কূটনৈতিক তৎপরতা ও আইনী প্রক্রিয়ার মাধ্যমে উক্ত দেশের কারাগারে থাকা বাংলাদেশীদের দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করে যাচ্ছে।’