অর্থনৈতিক প্রতিবেদক : মেহেরপুরে উদ্বোধন করা হলো দেশের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শো-রুম ‘তাজ ইলেকট্রনিক্স’। উপজেলার গাংনির বামন্দি বাজারে সম্প্রতি শো-রুমটি উদ্বোধন করেন মার্সেল ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান।
এই শো-রুমে পাওয়া যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরী মার্সেল ব্র্যান্ডের সকল প্রকার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বামন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল ও মার্সেল ব্র্যান্ডের পক্ষে পিআর এন্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক জনাব মো. হুমায়ুন কবীর, মার্কেটিং বিভাগের অতিরিক্ত পরিচালক মতিউর রহমান, ফার্স্ট সিনিয়র সহকারী পরিচালক শামীম আল মামুন, ডিস্ট্রিবিউটর মো. আমিরুল ইসলাম প্রমুখ।

