অর্থনৈতিক প্রতিবেদক : ‘বাংলাদেশ স্ট্যার্ন্ডাড অ্যান্ড টেস্টিং ইনিস্টিটিউশন (বিএসটিআই ) তাদের নিয়মিত বাজার নজরদারির অংশ হিসেবে বাজার থেকে ম্যাগী নুডলস্ এর নমুনা সংগ্রহ করেছিল। আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি, বিএসটিআইয়ের এ নমুনা পরীক্ষায় ম্যাগী নুডলস্ খাওয়ার জন্য সম্পূর্ণ নিরাপদ হিসেবে বিবেচিত হয়েছে।’
মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো নেস্লে বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ারস ডিরেক্টর নকীব খান স্বাক্ষারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘নেস্লে বংলাদেশের উৎপাদিত ম্যাগী নুডলস্ দেশীয় (বিএসটিআই) ও আন্তর্জাতিক (CODEX) ভাবে স্বীকৃত খাদ্য মনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। যা বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুরে অবস্থিত নেসলে্র নিজস্ব কারখানায় উৎপাদিত হয়।’
এতে আরো বলা হয়, নেসলে্ পণ্যের মান ও খাদ্য নিরাপত্তার বিষয়টিকে সবার উপরে অগ্রাধিকার দিয়ে থাকে। নেসলে্ কঠোর খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত ল্যাবরেটারিতে পরীক্ষা-নিরীক্ষা করে খাদ্যের নিরাপত্তা দিয়ে থাকে।’
এছাড়া, ‘গুড ফুড, গুড লাইফ’ এ প্রতিজ্ঞায় নেসলে্ সর্বত্রই সংকল্পবদ্ধ বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

