ঢাকাTuesday , 9 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সূর্যপ্রণামের বিরোধিতাকারীরা হিন্দুস্তান ছাড়ুন’

Link Copied!

jogiআন্তর্জাতিক ডেস্ক : যোগাসনের সময় যারা ‘সূর্য নমস্কার’-এর বিরোধিতা করছেন তারা হয় ভারত ছাড়ুক নয়ত সমুদ্রে ডুবে মরুক। এই মন্তব্য করেছেন ক্ষমতাসীন দল বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা বেনারসে একটি মন্দিরের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন উত্তরপ্রদেশের গোরখপুর আসনের সংসদ সদস্য ৪২ বছরের আদিত্যনাথ। সেখানে যোগব্যায়ামের ইতিহাস ও গুরুত্ব নিয়ে বক্তব্য রাখার সময় তিনি বলেন, যারা আধ্যাত্মিক এবং দৈহিক শৃঙ্খলাকে অস্বীকার করছে, যারা সূর্য নমস্কারের (১২টি যোগাসনের সমন্বয়)  বিরোধিতা করছে তাদের সত্ত্বর ‘হিন্দুস্তান’ ছেড়ে চলে যাওয়া উচিৎ।
এসময় তিনি দাবি করেন,সূর্য নমস্কার মনকে শুদ্ধি করে। যারা এর বিপক্ষে কথা বলছেন তারা সমুদ্রে ডুবে মরুক নয়ত  জীবনের বাকি দিনগুলো অন্ধকার ঘরে বন্ধ হয়ে থাকুক।
ভারতের সংখ্যালঘু মুসলিমদের আপত্তির মুখে ২১জুন আন্তর্জাতিক যোগ দিবসের মহড়া থেকে বাদ দেয়া হয়েছে  সূর্য নমস্কার। এতেই খেপেছেন এই বিজেপি সাংসদ। তার দাবি, অনান্য দেশগুলোর সঙ্গেই পৃথিবীর ৪০টি ইসলামিক দেশ আন্তর্জাতিক যোগা দিবস পালন করছে। ‘ওদের যদি কোনও সমস্যা না থাকে, ভারতীয় মুসলিমদের অসুবিধাটা ঠিক কোথায়? কেন তাঁরা বাধা দিচ্ছেন?’ -এ প্রশ্ন আদিত্যনাথের।
তিনি আরো বলেছেন ‘সূর্যের সঙ্গে যারা সাম্প্রদায়িকতাকে মিশিয়ে ফেলতে চাইছেন, তারা যেন জীবনের বাকি দিনগুলো নিজেদের অন্ধকার ঘরে আটকে রাখেন।’
তবে এর আগেও বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন যোগী আদিত্যনাথ। গত বছর উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারের সময় এমন কিছু মন্তব্য করেন , যা ‘সাম্প্রদায়িক হিংসা’ ছড়ানোর মারাত্মক অস্ত্র রূপে কাজ করতে পারত। এ নিয়ে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনার মুখেও পড়েছিলেন বিজেপি দলের এই নেতা।
এদিকে রোববার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড জানায়, শিক্ষাক্ষেত্রে সূর্য নমস্কারকে বাধ্যতামূলক করে শিক্ষা মন্ত্রণালয় ‘হিন্দু ধর্ম” ছড়াতে চাইছে। এর বিরুদ্ধে তারা দেশব্যাপী বিক্ষোভে নামারও হুমকি দিয়েছে।