ঢাকাTuesday , 9 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেলপথ ডুয়েলগেজে রূপান্তরিত করা হবে

Link Copied!

Mojibul-haqব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘বর্তমান সরকারের আমলেই ঢাকা-চট্টগ্রামসহ সমগ্র রেলপথ ডাবল লাইন নির্মাণ শেষে ডুয়েলগেজে রূপান্তরিত করা হবে।’
মঙ্গলবার দুপুর ১২টায় দ্বিতীয় ভৈরব রেলসেতু প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে এসে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘লাকসাম থেকে চট্টগ্রাম পর্যন্ত ডাবল লাইন নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ২০১৬ সালের মধ্যে ঢাকা-চট্টগ্রাম লাইনে সব কাজ শেষ করা হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভারতের অর্থায়নে নির্মিত দ্বিতীয় ভৈরব রেলসেতুর ৪০ শতাংশ নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এই সেতুটি নির্মিত হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা দুই থেকে তিন ঘণ্টা আগেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।’
নতুন ট্রেন নামানোর বিষয়ে মন্ত্রী বলেন, ‘দ্বিতীয় ভৈরব রেলসেতু নির্মাণ হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলমান ট্রেনের পাশাপাশি আরও বেশ কয়েকটি নতুন ট্রেন যুক্ত করা হবে।’
পরে রেলমন্ত্রী দ্বিতীয় ভৈরব রেলসেতু প্রকল্পের কর্মকর্তাদের নিয়ে কাজের অগ্রগতি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাহউদ্দিন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, দ্বিতীয় ভৈরব রেলসেতুর প্রকল্প পরিচালক আবদুল হাই প্রমুখ।
উল্লেখ্য, ভারতের ৫৬৭ কোটি ১৬ লাখ টাকা অর্থায়নে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভৈরব ও আশুগঞ্জ অংশে মেঘনা নদীর ওপর দ্বিতীয় রেলওয়ে সেতুর নির্মাণ কাজ চলছে। আগামী ২০১৬ সালের ডিসেম্বর মাসে এই সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।