ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দামে মন্ত্রী-খুচরা ব্যবসায়ীদের মতবিরোধ

Link Copied!

marketঅর্থনৈতিক প্রতিবেদক : বাজার দর নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন খুচরা ব্যবসায়ীরা।
সোমবার রাজধানীর কাওরান বাজারে টিসিবি ভবনে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভায় এ মত বিরোধ দেখা দেয়।
সভায় মন্ত্রী বলেন, সয়াবিন তেলের দাম ৯০ টাকার বেশি রাখা যাবে না। একইসঙ্গে চিনিতে ২ টাকা লাভ করে ৪০ টাকার বেশি দামে বিক্রি করা যাবে না।
এ ব্যাপারে মোহাম্মদপুর টাউন হল মার্কেট খুচরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব কাজল বলেন, ‘৯০ টাকার বেশি দিয়ে তেল কিনতে হয়, তাই এ দামে বিক্রি করা যাবে না। চিনি এখনই ৪০ টাকায় বিক্রি হচ্ছে। চিনি আমরা ৩৩ টাকা ৮৫ পয়সা দিয়ে পাইকার কিনি। আমাদের পরিবহনসহ অন্যান্য সব খরচ মিলিয়ে ও ২ টাকা লাভ মিলিয়ে আমাদের বিক্রি করতে হয়। সুতরাং এর কমে বিক্রির কোনো সুযোগ নাই।’
এরপর মন্ত্রী বলেন, ‘আপনারা সর্বোচ্চ দুই টাকা লাভ করবেন। এর বেশি করবেন না।’
সভায় অন্যান্যদের মধ্যে বাণিজ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি (এফবিসিসিআই) মাতলুব আহমাদ, মদিনা গ্রুপের চেয়ারম্যান হাজী সেলিম এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।