ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০১৫-১৬ অর্থবছরের বাজেট আশাব্যঞ্জক ও চ্যালেঞ্জিং

Link Copied!

IBFBঅর্থনৈতিক প্রতিবেদক : সম্প্রতি জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটকে সাহসী, আশাব্যঞ্জক ও চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।
সোমবার (৮ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জাতীয় বাজেট ২০১৫-১৬ এর উপর আইবিএফবির প্রতিক্রিয়া’ শীর্ষক এক আলোচনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ মন্তব্য করা হয়।
প্রতিষ্ঠানটির পেসিডেন্ট হাফিজুর রহমান খান বলেন, ২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট নিঃসন্দেহে একটি অত্যন্ত সাহসী, আশাব্যঞ্জক ও চ্যালেঞ্জিং বাজেট।
তিনি বলেন, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ রূপান্তরিত করার যে স্বপ্ন বর্তমান সরকার লালন করছে তা বাস্তবায়নের জন্য এ ধরনের একটি সময়োপযোগী বাজেটের কোনো বিকল্প নেই। তবে এ ধরনের একটি বিশাল বাজেট বাস্তবায়নের জন্য সরকারের দক্ষতা, সক্ষমতা বৃদ্ধি এবং অতীতের ভুল-ভ্রান্তি সংশোধন করে একটি সুষ্ঠু, প্রতিযোগিতাপূর্ণ ও অর্থনীতিবান্ধব পরিবেশ নিশ্চিত করা একান্ত জরুরি।
আলোচন‍া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট (ফাইনান্স) হুমায়ুন রশিদ, প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট মাহমুদুল ইসলাম চৌধুরী, পরিচালক এম এস সিদ্দিকী এবং সাবেক সচিব ও বাংলাদেশ ট্রাফিক কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মজিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, চলতি মাসের ৪ জুন জাতীয় সংসদে জাতীয় বাজেট প্রস্তাব করা হয়েছে। বিগত ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পরিমাণ ছিল ২ লাখ ৫০ হাজার ৫’শ ৬ কোটি টাকা। বিগত বছরের তুলনায় এবারের বাজেটের আকার ৪৪ হাজার ৫’শ ৯৪ কোটি টাকা বেশি বৃদ্ধি পেয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা।