ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৫০ বাংলাদেশিকে ফেরত দিল মিয়ানমার

Link Copied!

myanmar-file-picকক্সবাজার প্রতিনিধি : সমুদ্রে ভাসমান অবস্থায় মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ১৫০ অভিবাসীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে মিয়ানমার।
সোমবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে ঢেকুবনিয়ায় এক পতাকা বৈঠকের মাধ্যমে ওই অভিবাসীদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগ।
বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান পিএসসি জানান, সোমবার সকাল ১১টার দিকে পতাকা বৈঠক শুরু হয়। বৈঠক শেষে মিয়ানমারে উদ্ধার করা ১৫০ বাংলাদেশি অভিবাসীকে হস্তান্তর করে দেশটি।
বৈঠকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি ১৭ ব্যাটালিয়ান কমান্ডার লে. কর্নেল সাইফুল আলম। মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন মংডু ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর সনিং।
বৈঠক পর্যবেক্ষণ করেন বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান ও মিয়ানমারের ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উপ মহাপরিচালক নেয়পাই ট।
প্রসঙ্গত, গত ২১ মে মিয়ানমারের জলসীমায় ভাসমান অবস্থায় ২০৮ জন অভিবাসীকে উদ্ধার করে মিয়ানমারের নৌবাহিনী। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ১৫০ জনকে বাংলাদেশি নাগরিক বলে সনাক্ত করা হয়। পরে কূটনৈতিক প্রক্রিয়া শেষে বাংলাদেশের হাতে তাদের হস্তান্তর করে মিয়ানমার সরকার।