ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪ দেশের মোটরযান চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন

Link Copied!

cavinetনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটানের মধ্যে যাত্রীবাহী, পণ্যবাহী এবং ব্যক্তিগত যানবাহন চলাচলে চুক্তিটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিমিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘আগামী ১৫ জুন এ সংক্রান্ত চুক্তিটি ভূটানের রাজধানীতে সম্পন্ন হবে। এই চুক্তিতে বলা হয়েছে, ভবিষ্যতে অন্য কোনো দেশ যুক্ত হতে চাইলে এই চার দেশের সঙ্গে সম্মতি লাগবে। গাড়ি চলাচলের জন্য ফি দিতে হবে।’