ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়া ও সিঙ্গাপুরে শোক পালন

Link Copied!

malaysianআন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে নিহতদের স্মরণে সোমবার এক দিনের শোক পালন করছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সাবাহ প্রদেশের বাসিন্দারা। শুক্রবার মালয়েশিয়ার কিনাবালু পাহাড়ে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু হয়েছিল।
নিহতদের আট জনই সাবাহ প্রদেশের বাসিন্দা। এতে প্রাণ হারিয়েছে সিঙ্গাপুরের ছয় স্কুলছাত্র। এছাড়া ওই দুর্ঘটনায় এক চীনা এবং এক জাপানি নিহত হয়েছেন। ভূমিকম্পের পর সিঙ্গাপুরের এক শিক্ষক ও ছাত্র এখনো নিখোঁজ রয়েছেন।
সিঙ্গাপুরের তানজং কাটুং প্রাইমারি স্কুলের ৩০ ছাত্রসহ সিঙ্গাপুরের একটি গাইড দল বর্নিও দ্বীপে শিক্ষা সফরে গিয়েছিল। শুক্রবারের ভূমিকম্পে এদের ছয় স্কুলছাত্র মারা যায়। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা সিঙ্গাপুরে।
এদিকে ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার সিঙ্গাপুরের দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমস ভেন্যুগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।