ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ. কোরিয়ায় মার্স ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৬

Link Copied!

march-virausআন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রোম সংক্ষেপে মার্স ভাইরাসে আরো একজন মারা গেছে। এ নিয়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ি ছয়ে গিয়ে দাঁড়ালো।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে সোমবার সকালে সিউলে মার্স আক্রান্ত ৮০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। এর আগে শনিবার ৭সিউল হাসপাতালে মারা যান ৭৫ বছরের এক বৃদ্ধ। এছাড়া রোববার আরো ২৩ জন মার্সে আক্রান্ত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে সবমিলিয়ে ৮৭ জন এই ভাইরাসে আক্রান্ত হল। মধ্যপ্রাচ্যের বাইরে মার্সের এটিই সবচেয়ে বড় প্রাদুর্ভাবের ঘটনা।
এদিকে মার্স ঠেকাতে দক্ষিণ কোরিয়ায় প্রায় দুই হাজার স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।