ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ দিন বিরতির পর বিকেলে বসছে অধিবেশন

Link Copied!

শুরু হবে সম্পূরক বাজেট নিয়ে আলোচনা
৩ দিন বিরতির পর বিকেলে বসছে অধিবেশন

Parlamentনিজস্ব প্রতিবেদক : তিনদিন বিরতির পর আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় বসছে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন। আজ থেকে শুরু হবে ২০১৪-১৫ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনা। আগামীকাল মঙ্গলবার সম্পূরক বাজেট পাস হওয়ার কথা রয়েছে। আগামী বুধবার থেকে শুরু হবে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা। যা পাস হবে ৩০ জুন।
দশম জাতীয় সংসদে ষষ্ঠ (বাজেট) অধিবেশন গত ১ জুন শুরু হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও অর্থবিল-২০১৫ সংসদে উত্থাপন করেন। এরপর সোমবার পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সংসদের কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত বাজেটের ওপর ৪৫ ঘণ্টা সাধারণ আলোচনার সুযোগ পাবেন সরকার ও বিরোধী দলের নেতারা। আর অধিবেশন চলবে ৯ জুলাই পর্যন্ত। এই অধিবেশনে সুপ্রিম কোর্ট জাজেস (লিভ, পেনশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫সহ বেশ কয়েকটি বিল পাসের কথা রয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, আজ সম্পূরক বাজেটের ওপর আলোচনা ছাড়াও প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হবে। সেখানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নোত্তর থাকবে। এরপর আইনমন্ত্রী সুপ্রিম কোর্ট জাজ (লিভ, পেনশন অ্যান্ড প্রিভিলিজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫ নামে একটি বিল উত্থাপন করবেন।