ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাসান আলী দারোগার রায় কাল

Link Copied!

tribunalনিজস্ব প্রতিবেদক : একাত্তরে মানবতা বিরোধী মামলায় কিশোরগঞ্জের পলাতক আসামি হাসান আলী ওরফে হাছেন আলী দারোগার রায়ের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
এসময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন মামলার প্রসিকিউটর আবুল কালাম আজাদ। অপরদিকে আসামিপক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান।
পরে প্রসিকিউটর আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ‘পলাতক হাসান আলী দারোগার বিরুদ্ধে ছয়টি অভিযোগ আমরা ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। এরমধ্যে তিনটি হত্যা, দু’টি গণহত্যা, একটি অগ্নিসংযোগও লুটপাটের অভিযোগ রয়েছে।
এ মামলায় আমরা তদন্ত কর্মকর্তাসহ মোট ২৬জন সাক্ষি উপস্থাপন করেছি। একাত্তরে যুদ্ধকালীন ব্রাহ্মণবাড়ীয়ার এ আসামি কিশোরগঞ্জে থেকে অপরাধ সংঘটিত করেছেন।
গত বছরের ২২ অক্টোবর ও ২২ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পক্ষে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী ও প্রসিকিউটর আবুল কালাম আজাদ। অন্যদিকে ২২ সেপ্টেম্বর অভিযোগ গঠনের বিপক্ষে শুনানি করেন হাসান আলীর পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান।
গত বছরের ১৫ সেপ্টেম্বর সৈয়দ মোঃ হাসান আলীর অনুপস্থিতিতে মামলার বিচারিক কার্যক্রম শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় আব্দুস শুকুর খানকে রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষের আইনজীবী নিয়োগ দেয়া হয়।
গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে থেকেই পালিয়ে থাকা হাসান আলীর বিরুদ্ধে গত বছরের ২৪ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল। ওই দিনই পলাতক এই রাজাকার কমান্ডারকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার আদেশ দেয়া হয়। পরে তাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞাপন দেন প্রসিকিউশন।
গত বছরের ২১ আগস্ট ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেন প্রসিকিউটর আবুল কালাম আজাদ।
গত বছরের ২৯ জুন সৈয়দ মোঃ হাসান আলীর বিরুদ্ধে ৪৭ পৃষ্ঠার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করেন তদন্ত সংস্থা।
হাসান আলীর বিরুদ্ধে গত বছরের ৩ এপ্রিল ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি।