ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিজিবি-বিজিপি বৈঠক চলছে
অবশেষে দেশে ফিরছে১৫০ বাংলাদেশি

Link Copied!

manকক্সবাজার প্রতিনিধি : মানবপাচারকারীদের মাধ্যমে অবৈধভাবে সমুদ্রপথে বিভিন্ন দেশে যাওয়ার সময় ভাসমান অবস্থায় মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার ১৫০ বাংলাদেশির মধ্যে ১৭ জেলার বাসিন্দা রয়েছেন। এর মধ্যে ৫৫ জনই নরসিংদী জেলার বাসিন্দা।
এছাড়া অন্য জেলার মধ্যে কক্সবাজারের ৩৩ জন, ঝিনাইদহের ১২ জন, বান্দরবানের ১০ জন, চট্টগ্রামের ৭ জন, বাহ্মণবাড়িয়ার ৬ জন, পাবনার ৫ জন, টাঙ্গাইলের ৩ জন, সুনামগঞ্জ-বাগেরহাট-চুয়াডাঙার ৪ জন করে, নাটোর- চাঁদপুর-হবিগঞ্জের ১ জন করে, নারায়ণগঞ্জ-রাজবাড়ি-যশোরের ২ জন করে বাসিন্দা রয়েছেন।
বিজিবির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, ‘এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলন করে আপনাদের আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে।’
এদিকে, ১৫০ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পতাকা বৈঠক চলছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশের ঘুমধুম ও মিয়ানমারের ঢেকিবনিয়া সীমান্তে এ বৈঠক শুরু হয়। এর পরই ১৫০ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হবে।
উল্লেখ্য, গত ২২ মে শুক্রবার মিয়ানমারের নৌবাহিনী দেশটির পশ্চিম উপকূল থেকে ২০৮ জন অভিবাসীসহ সাগরে ভাসমান দুইটি ট্রলার উদ্ধার করে। পরে উদ্ধারকৃতদের বাংলাদেশি অভিবাসী বলে দাবি করেন দেশটির প্রেসিডেন্ট ভবনের পরিচালক জাও হতাই।