নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক পর্যায়ের ৫ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
রোববার দুদকের মহাপরিচালক (প্রশাসন) মো. সহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ জারি করা হয়। দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করে।
জারিকৃত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে- উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরীকে দুদকের প্রধান কার্যালয়ের পর্যবেক্ষণ ও মূল্যায়ন শাখা থেকে অনিষ্পন্ন বিষয়াদী সেল-৩ বদলি করা হয়েছে।
অনুরূপভাবে উপপরিচালক শেখ মো. ফানাফিল্যাকে প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ থেকে পর্যবেক্ষণ ও মূল্যায়ন শাখায়, উপপরিচালক ঋতিক সাহাকে দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল থেকে বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ শাখায়, উপপরিচালক মোসাম্মদ মাহফুজা খানমকে অনিষ্পন্ন বিষয়াদী সেল-৩ থেকে দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল শাখায় এবং উপপরিচালক মো. আব্দুল হাইকে দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনা থেকে দুদকের প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা আছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত ওই কর্মকর্তাদের বদলি বলবৎ থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

