ঢাকাSunday , 7 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাইকমিশনে চ্যান্সেরি উদ্বোধন করলেন মোদি

Link Copied!

Modiনিজস্ব প্রতিবেদক : ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনে প্রার্থনা শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি (নতুন ভবন) উদ্বোধন করেছেন।
রোববার সকালে নরেন্দ্র মোদির সফরের দ্বিতীয় দিন শুরু হয় ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনার মধ্য দিয়ে। মন্দিরে প্রার্থনা ও পরিদর্শন শেষে তিনি যান রামকৃষ্ণ মিশনে। সেখানে পরিদর্শন শেষে রওনা হয়ে যান বারিধারা ভারতীয় হাইকমিশনের পথে।
সকাল ৯টা ৪৫ মিনিটে তিনি পৌঁছান হাইকমিশনে। হাইকমিশনে তাকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়।
অন্যদের মধ্যে এসময় হাইকমিশনার পঙ্কজ শরণ ও ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিকী।
হাইকমিশনে পৌঁছে মোদি একটি গাছের চারা রোপন করেন। পরে তিনি হাইকমিশনের নতুন ভবন উদ্বোধন করেন। এরপর তিনি উদ্বোধন করেন অন্ধ শিক্ষা ও পুনর্বাসন উন্নয়ন সংস্থার নতুন ভবন। এখানে মোদি বেশ কয়েকজন দৃষ্টিপ্রতিবন্ধীর সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
এসময় তিনি দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও কয়েকটি ফটোসেশনে অংশ নেন। সর্বশেষ মোদি দূতাবাসের একটি অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন।
জানা গেছে, ভারতীয় সরকারে পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে দেয়া হয়েছে অ্যাম্বুলেন্সটি। অ্যাম্বুলেন্স উদ্বোধনের পর তিনি হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন।