ঢাকাSaturday , 6 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দুই স্মারক স্বাক্ষর

Link Copied!

Electryনিজস্ব প্রতিবেদক : ভারতের বৃহত্তম শিল্পগ্রুপ রিলায়েন্স ও আদানীর সঙ্গে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দুইটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে একমত হয়ে ভারতের দুই কোম্পানি এই সমঝোতা স্মারকে সই করে।
পিডিবির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব জহুরুল ইসলাম এবং কোম্পানি দুটির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন আদানী পাওয়ার লিমিটেডর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভিনেত জৈন এবং রিলায়েন্স পাওয়ার লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট সমির কে গুপ্তা।
চুক্তি অনুযায়ী, আদানী গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আদানী পাওয়ার বাংলাদেশের মহেশখালী অথবা অন্য কোনো সুবিধাজনক জায়গায় ১৬ শ’ মেগাওয়াটের ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে। জ্বালানি হবে আমাদনিকৃত কয়লা।
অন্যদিকে রিলায়েন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রিলায়েন্স পাওয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ভিত্তিক ৩ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে। তবে বিদ্যুৎকেন্দ্রটি কোথায় স্থাপন করা হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, জ্বালানি বিভাগের সচিব আবুবকর সিদ্দিক, রিলঅয়েন্সের টনি জেসুদাসেন প্রমুখ উপস্থিত ছিলেন।