ঢাকাSaturday , 6 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোদির সফরে ৮১ সদস্যের প্রতিনিধিদল

Link Copied!

modiনিজস্ব প্রতিবেদক : ছত্রিশ ঘণ্টার সফরে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এসেছেন ৮১ সদস্যের প্রতিনিধিদল। এ প্রতিনিদলে রয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করও।
এছাড়া গতকালই এসেছেন ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গেও রয়েছে সাতজনের প্রতিনিধি দল।
এই বিশাল বহরে বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকলেও নেই বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যের বিশেষ করে আসামের মূখ্যমন্ত্রী তরুণ গগৈ, মেঘালয়ের মূখ্যমন্ত্রী মুকুল সাংমা ও ত্রিপুরার মূখ্যমন্ত্রী মানিক সরকার। এ তিন মূখ্যমন্ত্রীকে সফরসঙ্গী হওয়ার আমন্ত্রণ জানানো হলেও তারা আসেননি। এমনকি নরেন্দ্র মোদির সঙ্গে আসেননি পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও।
মোদির এ সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ২০টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে। তবে আগেই জানানো হয়েছে এবার তিস্তা চুক্তি হচ্ছে না।