ঢাকাFriday , 5 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজেট বইয়ে ভুল

Link Copied!

Muhitঅর্থনৈতিক প্রতিবেদক : চিনি আমদানিতে শুল্ক আরোপের বিষয়ে বাজেট বইয়ে ভুল ছাপা হয়েছে বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে এ ভুল স্বীকার করেন তিনি।
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে এক সাংবাদিক অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাজেট প্রস্তাবের আগে আপনি বলেছিলেন, চিনি আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে না। কিন্তু বাজেট বইয়ে দেখা যাচ্ছে অপরিশোধিত চিনির প্রতি মেট্রিক টনে আমদানি শুল্ক দুই হাজার টাকা থেকে বাড়িয়ে চার হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। আর পরিশোধিত চিনিতে প্রতি টনে ৪ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এই প্রশ্ন শুনে প্রথমে মন্ত্রী ওই সাংবাদিককেই ভুল সাব্যস্ত করে ক্ষিপ্ত হন। কিন্তু আরেক সাংবাদিক বাজেট বই থেকে তথ্যটি উদ্ধৃত করলে তিনি বিস্ময়ের সঙ্গে বলেন, ‘এটা কেমন করে আসেলো!’
এ ব্যাপারে এনবিআর চেয়ারম্যান নজিবর রহমানকে জিজ্ঞেস করেন তিনি। তিনি বলেন, ‘ভুল করে এসেছে। আপনি আগে বলেছিলেন কিন্তু সংশোধন করা হয়নি। সংসদে বাজেট আলোচনা শুরুর (৮ জুন) আগেই সংশোধন করা হবে।’
বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।