ঢাকাFriday , 5 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গড়পড়তার বাজেটে সিপিডির চিন্তা রাজস্বে

Link Copied!

debapriya-bhattacharyaআন্তর্জাতিক ডেস্ক : রাজস্ব খাত থেকে ২ লাখ ৮ হাজার ৪৪৩ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ২০১৫-১৬ অর্থবছরের জন্য যে বাজেট অর্থমন্ত্রী গতকাল প্রস্তাব করেছেন তাতে এই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে চিন্তিত সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। অর্থমন্ত্রী প্রস্তাবিত ২ লাখ ৯৫ হাজার ১১০ কোটি টাকার বাজেটের আকার নিয়ে সিপিডির প্রশ্ন না থাকলেও তাদের শঙ্কা, রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, এর একটা বড় অংশ অর্জিত হবে না।
শুক্রবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে বাজেট পরবর্তী পর্যালোচনায় সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা জানান। এতে স্বাগত বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।
আলোর মুখ দেখা শিশু বাজেটকে এই বাজেটের সবচেয়ে উজ্জ্বলতম দিক হিসেবে চিহ্নিত করে সিপিডি বলছে বাজেটের নিৃকষ্টতম দিক হলো- জেলা বাজেট না রাখা।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বাজেটে প্রকল্পে বরাদ্দ ও ব্যয় নিয়ে মূল্যায়ন থাকলেও তার সুফল জনগণ কতটা পায় তা নিয়ে সন্দিহান। আগের বাজেটের অর্জনগুলো এবারের বাজেটে স্পষ্ট করে জানানো হয়নি। আগের বাজেটে সবুজায়ন প্রকল্পের কথা বলা হয়েছিল। এ সম্পর্কে এবার অর্থমন্ত্রীর স্পস্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাই আগের বাজেটের অর্জনগুলো খাতওয়ারী, প্রকল্প ওয়ারী দেখাতে হবে। যা নব্বই দশকের দিকে করা হতো। এতে অনেকটা স্বচ্ছতা ফিরে আসবে। এসব কিছু না থাকার কারণে আমাদের কাছে মনে হচ্ছে এটা গড়পড়তার বাজেট।’
বাজেটে অর্থমন্ত্রী ‘প্রবৃদ্ধির সোপানে আরোহণ’ নামে যে স্নোগান দিয়েছেন তার বাস্তবায়ন কঠিন হবে বলেও মনে করে সিপিডি। সংস্থাটির মতে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হলে সোপানের পথ পিচ্ছিল হয়ে উঠবে। তাই সোপানের পথটি মসৃণ করতে হবে। একই সঙ্গে বাজেটের বিভিন্ন খাতে পাঁচটি কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। কমিশনগুলোর মধ্যে ব্যাংকিং খাতে সুশাসনের জন্য কমিশন, পরিসংখ্যান কমিশন, কৃষি উন্নয়নের জন্য স্বাধীন কমিশন, সরকারি ব্যয় সম্পর্কে সচ্ছতার জন্য কমিশন, স্থানীয় সরকারের অর্থায়নে স্বাধীন কমিশন।
দেবপ্রিয় বলেন, ‘দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড অতিক্রম করার পরও ব্যাংক ঋণ নির্ভর বাজেট প্রস্তাব করা হয়েছে। বাজেটের ৩১ শতাংশ ব্যয় নির্ধারণ করা হয়েছে সুদ পরিশোধে। প্রকল্পে বরাদ্দ বাড়লেও তার ব্যয় নিয়ে স্পষ্টতা নেই। সুদ পরিশোধ না করে উন্নয়ন ব্যয় বাড়ালে কর্মসংস্থান সৃষ্টি হয়। আর সুদ পরিশোধ দেখিয়ে বড় বাজেট দেখানো লাভের গুড় পিঁপড়ায় খাওয়ার মতো।’
এরআগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবুল মাল আব্দুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরের জন্য ২ লাখ ৯৫ হাজার ১১০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৪৩ কোটি টাকা। বাজেটে ঘাটতি ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা পূরণে ৩০ হাজার ১৩৪ কোটি টাকা বৈদেশিক ঋণ ও অভ্যন্তরীণ খাত থেকে ৫৬ হাজার ৫২৩ কোটি টাকা সংগ্রহের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা ঋণের পরিমাণ ৩৮ হাজার ৫২৩ কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক-বহির্ভূত খাত থেকে আসবে ১৮ হাজার কোটি টাকা।
 ২ লাখ ৯৫ হাজার কোটির বাজেট, প্রবৃদ্ধি ৭%