তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইন্টারনেটে সরবরাহ ও ইন্টারনেট সংশ্লিষ্ট প্রযুক্তি পণ্য আমদানীর ক্ষেত্রে ২০১৫-১৬ প্রস্তাবিত বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে বাড়ছে ইন্টারনেটের দাম।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আসিএক্স), ইন্টারন্যাশনাল গেটওয়ে(আইজিডব্লিউ), ইন্টারনেট গেটওয়ে(আইজি)সহ এ জাতীয় প্রতিষ্ঠানগুলোর জন্য আমদানী শুল্ক বাড়িয়ে ৩ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে।
অন্যদিকে ফাইবার অপটিক ক্যাবল আমাদানীর উপর রেয়াতী সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এতে করে ইন্টারনেটের দাম খানিকটা বাড়বে।
তবে কিছু কিছু ইন্টারনেট সংশ্লিষ্ট প্রযুক্তি পণ্য আমদানীর ক্ষেত্রে মুসক প্রত্যাহার করা হয়েছে। তথ্য ও প্রযুক্তির অবকাঠামো খাতে ব্যবহার্য গ্র্যান্ড মাস্টার ক্লক, মডুলেটর, মাল্টিপ্লেক্সার, অপটিক্যাল ফাইবার প্লাটফর্ম, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেমের উপর ১৫ ভাগ মুসক প্রত্যাহার করা হয়েছে।
তথ্য ও প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার বলেন, ২০১৫-১৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আসিএক্স), ইন্টারন্যাশনাল গেটওয়ে(আইজিডব্লিউ), ইন্টারনেট গেটওয়ের(আইজি) মত প্রযুক্তি পণ্য আমদানীতে শুল্কের পরিমান বাড়ানোর প্রস্তাবের ফলে এর মাসূল গুণতে হবে ব্যবহারকারীদের। ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম বাড়বে।

