বিনোদন ডেস্ক : গুণী নির্মাতা অমিতাভ রেজা তার প্রথম চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন বেশ কদিন হলো। তার ছবিতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী এবং নাবিলা এসব খবরও জানা অনেকের। এবার এই ছবির নতুন খবর হলো ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া।
দীর্ঘদিন টিভি নাটকে অভিনয় করলেও এটিই হবে তার প্রথম চলচ্চিত্রে অভিনয়। ৮ জুন থেকে ছবিটির শুটিং শুরু হবার কথা রয়েছে। পার্থ ১২ জুন থেকে তার অংশের শুটিং শুরু করবেন বলে জানা যায়। এ ছবির কাহিনি গাউসুল আলম শাওনের, আর চিত্রনাট্য করেছেন অনম বিশ্বাস।

