ঢাকাThursday , 4 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওপার বাংলার ছবিতে ফাহমিদার গান

Link Copied!

fahmidaবিনোদন ডেস্ক : ওপার বাংলার একটি সিনেমার জন্য গান করতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। ‘সাদা-কালো’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেবেন তিনি। তবে এখনই বিষয়টি চূড়ান্ত হয়নি। আগামী ১৫ জুন গানটির ব্যাপারে সবকিছু চূড়ান্ত হওয়ার কথা।
এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘আমার একক অ্যালবামের জন্য গানটি করা হয়েছিল। এরপর একদিন গানের সংগীতপরিচালক বললেন যে গানটি কলকাতার কোন একটি ছবিতে ব্যবহৃত হবে। আগামী ১৫ তারিখ সবকিছু চূড়ান্ত হওয়ার কথা।’
উল্লেখ্য, আসছে রোজার ঈদে নিজের নতুন একটি একক অ্যালবাম প্রকাশ করছেন ফাহমিদা নবী। অ্যালবামের কাজ শেষ পর্যায়ে। অ্যালবামে গান থাকবে মোট সাতটি।