বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।বেসরকারি রেডিও স্টেশন রেডিও আমারের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ভালোবাসা’য় ৪ জুন তার নিজের জীবনের ভালোবাসার কথাগুলো বলবেন। অনুষ্ঠানটি রেডিও আমারে রাত ১১ টায় সরাসরি প্রচারিত হবে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দৈনিক নয়া দিগন্তের বিনোদন বিভাগের প্রধান ও লাভগুরু খ্যাত তামিম হাসান।
এ বিষয়ে মাহিয়া মাহি বলেন, ‘ছোটবেলা থেকে যতগুলো ছেলের সঙ্গে চোখে চোখে প্রেম করেছি সবগুলোর কথা বলব। যদি আমার দর্শক বা শ্রোতারা না শোনেন তাহলে অনেক কিছু মিস করবে। আশাকরি সবাই শোনবেন। এছাড়া আমার ছোটবেলার প্রেমঘটিত অনেক না বলা কথা যা এখনো বলা হয়ে উঠেনি সেগুলো বলব।’
মাহিয়া মাহি বর্তমানে অগ্নি-২ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এদিকে ৪ জুন রাতে অগ্নি-২ ছবির আইটেম গানটি জাজের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে বলে জানা যায়।

